• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মালয়েশিয়ায় বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস পালিত

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া
আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪

মালয়েশিয়ায় বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস পালন।দেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের উদ্যেগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে । শুক্রবার ৩রা মে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্ট এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।যুগান্তর ও যমুনা টিভি মালয়েশিয়া প্রতিনিধি আহমেদুল কবিরের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টিভি মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব যুগ্ন- সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর নিউজ এডিটর আইয়ুব ভুঁইয়া ।

এসময় বক্তারা শুধু বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে নয়, বছরের প্রতিটি দিন সাংবাদিকদের অব্যাহত সুরক্ষার ওপর জোর দিতে রাষ্ট্রের প্রতি উদাত্ত আহবান জানান । অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দানকারী সকল সাংবাদিকদের আত্নার মাগফেরাত এবং নানা সময় নানান হয়রানীর শিকার সাংবাদিকদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানানো হয় ।
এসময় বক্তব্য রাখেন আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান এবং বিজয় টিভি প্রতিনিধি আশরাফুল মামুন ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলা ভিশন প্রতিনিধি শেখ আরিফুজ্জামান, ডিবিসি নিউজ প্রতিনিধি মোহাম্মদ আলী, এসএটিভি প্রতিনিধি বাপ্পী কুমার দাস, মানবজমিন প্রতিনিধি আরিফুল ইসলাম, কালের কণ্ঠ প্রতিনিধি ইমরান হাসান ও মোহাম্মদ আরিজ উলফী মিথুন প্রমুখ ।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ব্যাক্তিগত সফরে মালয়েশিয়ায় অবস্থানরত জাতীয় প্রেস ক্লাব যুগ্ন- সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর নিউজ এডিটর আইয়ুব ভুঁইয়াকে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় ।

bdnewseu/4May/ZI/Malaysia


আরো বিভন্ন ধরণের নিউজ