• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তুরস্কে প্রাচীন গির্জাকে মসজিদে রুপান্তরিত, খুলে দেওয়া হলো মুসল্লিদের জন্য

আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪

তুরস্কে প্রাচীন গির্জাকে মসজিদে রুপান্তরিত, খুলে দেওয়া হলো মুসল্লিদের জন্য।তুরস্কের ইস্তাম্বুলে অর্থোডক্সের একটি প্রাচীন গির্জাকে মসজিদে রূপান্তর করে গত সোমবার তা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। চার বছর আগে গির্জাটিকে মসজিদে রূপান্তর করা নির্দেশ দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যোপ এরদোয়ান।মধ্য প্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ ও সাবা জানিয়েছে, মসজিদে রূপান্তর করার পর এটির নাম দেওয়া হয়েছে ‘করিয়ে মসজিদ’। এটি মূলত বাইজেন্টাইন সাম্রাজের একটি গির্জা। ৬মে ২০২৪ ইং সোমবার আঙ্কারায় অবস্থিত প্রেসিডেন্ট ভবন থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটি নামাজের জন্য খুলে দেন প্রেসিডেন্ট এরদোয়ান।

এর আগেও আয়া সোফিয়া নামের একটি প্রাচীন গির্জাকেও মসজিদে রূাপান্তর করা হয়েছে এরদোয়ানের নির্দেশে। প্রথমে গির্জাটিকে মসজিদ বানিয়ে ‘জাদুঘর’ করার ঘোষণা দেওয়া হয়। এরপর তা আবারও মসজিদে রূপান্তর করা হয়।

কারিয়ে মসজিদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রথমে এটিকে গির্জা থেকে মসজিদে রূপান্তর করা হয়েছে। এরপর জাদুঘর করার ঘোষণা দেওয়া হয়। পরে গত সোমবার ৬ মে তা আবারও মসজিদে রূপান্তর করা হয়।

বার্তা সংস্থা এএফপি ওই মসজিদের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং মসজিদের সামনে তুর্কি পতাকা উড়ছে।
সূত্র -সাবা, আরব নিউজ

bdnewseu/8May/ZI/Turkey


আরো বিভন্ন ধরণের নিউজ