• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্বপ্নের পদ্মাসেতুর সফল বাস্তবায়ন সর্বশেষ স্প্যানটি আজ বসল

নাজিম উদ্দীন ন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বৃহস্পতিবার ৪১তম স্প্যান বসানোর মাধ্যমে শেষ হলো পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। ঠিক দুপুর ১২টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১২-১৩ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ‘টু-এফ’ স্প্যানটিকে।
আর এরই সঙ্গে দৃশ্যমান হবে ৬ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্য পুরো সেতুটি। সাঙ্গ হলো দীর্ঘদিনের অপেক্ষার পালা। অন্যদিন ৫ ঘণ্টা সময় লাগলেও আজ শেষ স্প্যানটি বসাতে সময় লাগে মাত্র আড়াই ঘণ্টা। শেষ স্প্যানের দুপাশে রয়েছে বাংলাদেশ ও চীনের পতাকা। সঙ্গে দুদেশের সম্পর্ক অটুট রাখার বার্তাও।
বুধবার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের সহায়তায় স্প্যানটিকে নির্ধারিত পিলারের কাছে এনে রাখা হয়। সকালের দিকে ঘন কুয়াশা সত্ত্বেও স্প্যানটিকে নির্ধারিত পিলারে উঠানো হয়।
এদিকে বুধবার বিকাল ৫টায় মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে বহন করে রওনা করে ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন।
প্রমত্তা পদ্মায় ৬ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতু গড়বে বাংলাদেশের একটি নতুন দিগন্ত। বিজয়ের মাসে সেতুতে শেষ স্প্যানটি বসিয়ে পদ্মা জয় করে পদ্মা সেতুটি। স্বপ্ন পূরণের খুব কাছাকাছি নদীর প্রবহমান জলরাশির ওপর পুরো পদ্মা সেতু।
দূর থেকেই দেখা যায় সেতুর মাঝের শূন্যস্থানটুকু এখন পূর্ণতা পেয়েছে। এ বিশাল কর্মযজ্ঞে দেশি-বিদেশি ২০ হাজার প্রকৌশলী, শ্রমিকদের মেধা ও অক্লান্ত পরিশ্রম জড়িত।
কাজ শুরুর দিকে নানা অনিশ্চিয়তা থাকা সত্ত্বেও সেতুর কাজ এগিয়ে যাওয়ায় জেলাবাসীসহ দেশি-বিদেশি প্রকৌশলী, শ্রমিকদের মধ্যে বইছে উৎসবমুখর একটি পরিবেশ।
বিডিনিউজ ইউরোপ /১০ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ