• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

৬২ বছর বয়সী মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স (ইউরোপ) গ্রিস
আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

৬২ বছর বয়সী মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার৷গত ১৩ মে ২০২৪ ইংরেজি পেলোপোনিজে পশ্চিম আচিয়ায় একটি মাঠে ৬২ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে রবিবার পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, আগের দিন শনিবার ১২ই মে ২০২৪ ইং ওই মহিলাকে ক্ষেতের কাজ করার সময় ওই ব্যক্তি যৌন হয়রানি করেন। তিনি কর্তৃপক্ষকে ধর্ষণের কথা জানান এবং কতৃপক্ষ পুলিশ কল করলে ২৩ বছর বয়সী তরুণকে কিছুক্ষণ পরেই গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে এথেন্স থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে গ্রামীণ জনপদের ক্ষেত খামারীযুক্ত অঞ্চল। তবে স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশ কোন পক্ষ থেকে সম্ভাব্য অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করে নি।
পশ্চিমের বন্দর নগরী পাত্রায় একজন প্রসিকিউটরের সামনে হাজির হবেন ওই ব্যক্তি।

পুলিশের মতে, সন্দেহভাজন একজন বিদেশী নাগরিক এবং তার কাছে বৈধ অভিবাসন নীতির মধ্যে রয়েছে এমন কোন বৈধতার কাগজপত্র নেই বলে জানা গেছে । সূত্র- কাতিমারিনা

bdnewseu/16May/ZI/Patra


আরো বিভন্ন ধরণের নিউজ