• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শীঘ্রই প্রায় ১১,০০০ বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

Kabir Ahmed International desk bdneu
আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪

শীঘ্রই প্রায় ১১,০০০ বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য।আশ্রয়ের আবেদন খারিজ হয়ে যাওয়া প্রায় ১১হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য।যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ-যুক্তরাজ্যের করা ‘ফাস্ট-ট্র্যাক’ চুক্তি অনুযায়ী, যাদের আশ্রয়ের আবেদন খারিজ করা হয়েছে, যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার মেয়াদ অতিবাহিত হয়ে গেছে তাদের দ্রুততম উপায়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।উল্লেখ্য যে,গত বছর প্রায় ১১ হাজার বাংলাদেশি ছাত্র, ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্য এসে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেন। এর মধ্যে মাত্র ৫ শতাংশের আবেদন মঞ্জুর করে দেশটির কর্তৃপক্ষ। অর্থ্যাৎ ১০ হাজারেরও বেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে।

যুক্তরাজ্যের (ইউকে) অবৈধ অভিবাসনবিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেছেন, অবৈধভাবে এখানে আসা বা থাকা বন্ধ করার জন্য এই চুক্তি আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ আমাদের মূল্যবান অংশীদার এবং আমরা তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমাদের সম্পর্ক জোরদার করছি।

চলতি সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত স্বরাষ্ট্রবিষয়ক যুক্তরাজ্য-বাংলাদেশ প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চুক্তির ব্যাপারে দুই দেশ সম্মত হয়। ওয়ার্কিং গ্রুপে উভয় দেশ অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার করে। পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কথা জানায়।

bdnewseu/17May/ZI/UK


আরো বিভন্ন ধরণের নিউজ