• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ব্রাজিল ২০২৭নারী বিশ্বকাপ আয়োজন করবে বলে জানায় ফিফা

কবির আহমেদ স্পোর্টস ডেস্ক বিডিএনইইউ
আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪

২০২৭ সালের নারী ফুটবল বিশ্বকাপের দশম আসর আয়োজন করবে ব্রাজিল। এর আগে ২০১৪ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল ল্যাটিন আমেরিকান দেশটি। থাইল্যান্ডের ব্যাংককে চলমান ৭৪ তম ফিফা কংগ্রেসে ১১৯টি ভোট পেয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে নারীদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে তারা। আয়োজক হবার লড়াইয়ে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী ছিলো ইউরোপের তিন দেশ জার্মানি, বেলজিয়াম ও নেদার ল্যান্ডস।ভোট গ্রহণের আগে থেকেই সবার ফেভারিট ছিলো ব্রাজিল। যার মূল কারণ, টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সম্ভাব্যতা, বাণিজ্যিক বিষয়াদি, অংশগ্রহণ কারী দলগুলোর সুযোগসুবিধা ও আবাসনের মত বিষয়। সেই সাথে ২০১৪ সালে পুরুষ বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। সেবার বিশ্বকাপের জন্য ১০টি স্টেডিয়াম নির্মাণসহ দুই বছর পর রিওতে অলিম্পিক আয়োজন করেছিল তারা। এজন্য অবকাঠামোগত কিছুটা বাড়তি সুবিধাই পেয়েছে ব্রাজিল।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

এদিকে ব্রাজিল আয়োজক হওয়ায় উচ্ছ্বসিত খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সর্বকালের সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে এটি, এমনটাই প্রত্যাশা ইনফান্তিনোর।

প্রসঙ্গত, ফিফা নারী বিশ্বকাপের যাত্রা শুরু হয় ১৯৯১ সালে। যেখানে সবশেষ আসর বসেছিলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে। সেবার চ্যাম্পিয়ন হয় স্পেন। এছাড়া সর্বোচ্চ চার বার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি ল্যাটিন আমেরিকার কোন দেশ। ঘরের মাঠে বিশ্বকাপের মত আসর বসায় এবার সেই সুবিধা লুফে নিতে চাইবে সেলেসাওরা।

bdnewseu/18May/ZI/FIFA


আরো বিভন্ন ধরণের নিউজ