• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসের বিরোধী দল সিরিজার প্রধান নেতার প্রথম আনুষ্ঠানিক সমকামী বিয়ের তারিখ ঘোষণা

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স (ইউরোপ) গ্রিস
আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪

ক্যাসেলাকিস এবং ম্যাকবেথ বিয়ের তারিখ ঘোষণা করেন।গ্রিসের বিরোধী দল সিরিজার প্রধান নেতার প্রথম আনুষ্ঠানিক সমকামী বিয়ের তারিখ ঘোষণা।প্রধান বিরোধী SYRIZA নেতা স্টেফানোস ক্যাসেলাকিস এবং তার স্বামী, টাইলার ম্যাকবেথ, ঘোষণা করেছেন যে তাদের গ্রিক বিবাহ আগস্টের শেষে ক্রেটে অনুষ্ঠিত হবে।“T&S ওয়েডিং … এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য আমাদের প্রিয় জায়গাগুলির একটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাতে আমরা খুবই উত্তেজিত ও আনন্দিত…. XOXO Tyler & Stefanos,” গ্রিক মিডিয়াতে প্রচারিত আমন্ত্রণটি পড়ে শোনান এবং অনুষ্ঠানের একটি চিত্র তুলে ধরেন ৷

আমন্ত্রণপত্রে বলা হয়েছে যে অনুষ্ঠানটি চার দিন চলবে, ২৮-৩১ আগস্ট পর্যন্ত,গ্রিসের অন্যতম দ্বীপ ক্রিতি হানিয়াতে এই সমকামী দম্পতির বিয়ে সম্পন্ন হবে।আগেই জানা গিয়েছিল যে বিয়ে হবে কাসেলাকিসের পৈতৃক গ্রাম স্কিনসে।

ফেব্রুয়ারিতে, গ্রিস প্রথম খ্রিস্টান অর্থোডক্স সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে সমকামী বিয়েকে আনুষ্ঠানিক বৈধতা দেয় ফলে এই দম্পতি গ্রিসে নিজেদের সমকামী বিয়ে টির আনুষ্ঠানিক স্বীকৃতির পদক্ষেপ গ্রহণ করেছেন।

উল্লেখ্য যে ক্যাসেলাকিস এবং ম্যাকবেথ ইতিমধ্যে বিবাহিত। ২০২৩ সালের অক্টোবরে, গ্রিসের প্রধান বিরোধী দল সিরিজার প্রধান নেতা হিসাবে দলে আলেক্সিস সিপ্রার স্থলাভিষিক্ত হওয়ার পর তার নির্বাচনের এক মাস পরে, নিউইয়র্কের ব্রুকলিন সিটি হলে অনুষ্ঠিত একটি সমকমী অনুষ্ঠানে তাদের বিয়ে হয়েছিল তখনো গ্রিস সমকামী বিয়ের আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয়নি।
bdnewseu/20May/ZI/Greece


আরো বিভন্ন ধরণের নিউজ