• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মাল্টা উপকূল থেকে আবারো ৩৫ বাংলাদেশি উদ্ধার করেছে ওশান ভাইকিং

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪

মাল্টা উপকূল থেকে আবারো ৩৫ বাংলাদেশি উদ্ধার করেছে ওশান ভাইকিং ।ভূমধ্যসাগরীয় মাল্টা উপকূলে একটি নৌকায় থেকে ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে মানবিক উদ্ধার জাহাজ ওশান ভাইকিং। উদ্ধারকৃত অভিবাসীদের সবাই পুরুষ।স্থানীয় সময় রবিবার (১৯ মে) রাত থেকে সোমবার (২০ মে) সকালের মধ্যে সংশ্লিষ্ট বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে এনজিও এসওএস মেডিটারানের উদ্ধার জাহাজ ওশান ভাইকিং।উদ্ধারকৃতরা লিবিয়ার বেনগাজি উপকূল থেকে একটি ফাইবারগ্লাসের নৌকায় রওনা হয়েছিলেন বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম এএফপি।

 

মাল্টা ও ইতালির যৌথ অনুসন্ধান জোন থেকে তাদেরকে উদ্ধার করে জাহাজে তোলা হয়েছে। জাহাজে তোলার পর সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিবাসীদের মধ্যে অনেকেই হাইপোথার্মিয়া এবং গুরুতর পানিশূন্যতায় ভুগছিলেন। তাদের সবাইকে তাৎক্ষণিক গরম কম্বল, সুপেয় পানি, খাবার ও কাপড় দিয়েছে ওশান ভাইকিংয়ের কর্মীরা।

উদ্ধার হওয়া অভিবাসীরা জানিয়েছে, তারা কমপক্ষে দুই দিন এবং দুই রাত সমুদ্রে ভেসেছিলেন। রবিবার সন্ধ্যায় এনজিও অ্যালার্ম ফোন ঝুঁকিতে থাকা নৌকার ব্যাপারে জানালে এসওএস মেডিটারানে তাদের উদ্ধার জাহাজকে দ্রুত ঘটনাস্থলে পাঠায়।দক্ষিণ ফ্রান্সের মার্সেইভিত্তিক এই এনজিওটি এএফপিকে জানিয়েছে, এই উদ্ধার অভিযানে আগে জাহাজটি ইতালির সিসিলির দিকে যাচ্ছিল।

এদিকে, ইতালি কর্তৃপক্ষ উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাড্রিয়াটিক উপকূলে দেশটির অটোনা বন্দরে নামানোর অনুমতি দিয়েছে।

যেখানে যেতে আড়াই দিনেরও বেশি সময় লাগবে। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ওশান ভাইকিং জাহাজের পরিচালনা সংস্থা। কারণ বন্দরটি উদ্ধারের স্থান থেকে অনেক দূরে।চলতি মাসের শুরুতে ইতালি বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় যুক্ত করেছে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশিদের আশ্রয় আবেদন দ্রুততর সময়ে প্রক্রিয়াকরণ করা হবে।

সত্র : এএফপি ও ব্যারনস ।

bdnewseu/20May/ZI/Migrant

 


আরো বিভন্ন ধরণের নিউজ