• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইরানে প্রয়াত রাইসির প্রথম জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল,দাফন বৃহস্পতিবার

Kabir Ahmed diplomatics correspondent International desk
আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

ইরানে প্রয়াত রাইসির প্রথম জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল,দাফন বৃহস্পতিবার। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষকৃত্য সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে শুরু হয়। মঙ্গলবার (২১ মে) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে অনুষ্ঠিত হয় রাইসির সহ আরও চার শীর্ষ কর্মকর্তার প্রথম নামাজে জানাজা। এতে অংশ নিতে শহরের রাস্তায় হাজারো মানুষের ঢল নামে। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।সংবাদ মাধ্যম আরও জানায়,এরপর রাইসিসহ বাকিদের মৃতদেহ তাবরিজ থেকে ইরানের কেন্দ্রীয় শহর কোমে নিয়ে যাওয়া হবে। যেখানে রাইসি পড়াশোনা করেছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কোমে দ্বিতীয় জানাজা শেষে রাজধানী তেহরানে আনা হবে। যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তৃতীয় জানাজা নামাজের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ মঙ্গলবার রাতে শেষ শ্রদ্ধার জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে। আগামীকাল বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানেও আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেলে উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্মরণসভার আয়োজন করা হবে। তেহরানের জানাজায় অংশ নেবেন আয়াতুল্লাহ আলী খামেনি।

সফরসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২৩ মে) সকালে রাইসিকে ইমাম রেজার শ্রদ্ধেয় মাজারে দাফনের জন্য তার নিজ শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। মাশহাদে রাইসিকে দাফন করার আগে দক্ষিণ খোরাসান প্রদেশের বিরজান্দে আরেকটি অনুষ্ঠান হবে।

ইমাম রেজার মাজার ইরানের মাশহাদে অবস্থিত দ্বাদশবাদী শিয়া মুসলমানদের বারো ইমামের অন্তর্ভুক্ত অষ্টম ইমাম আলী রেজার মাজার শরীফ। আয়তনের দিক থেকে এই মসজিদটি পৃথিবীর সর্ব বৃহৎ এবং ধারণ ক্ষমতার দিক থেকে দ্বিতীয় সর্ব বৃহৎ মসজিদ।

bdnewseu/21May/ZI/Iran


আরো বিভন্ন ধরণের নিউজ