• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুর পৌরসভা নির্বাচনে অমিতাভ বোস মেয়র নির্বাচিত

ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি ফকির নয়ন
আপডেট : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

ফরিদপুর পৌরসভা নির্বাচনে
অমিতাভ বোস মেয়র নির্বাচিত

ফরিদপুর পৌরসভা নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত অমিতাভ বোস নির্বাচিত হন। তিনি পান ৫৬৮৯২ ভোট।তিনি প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী বিএনপির মনোনীত চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পান ২৭৩৩০ ভোট। ফলে তিনি নায়াব ইউসুফ আহমেদ কে ২৯৫৬২ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

নির্বাচনে অপর দুই প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাফেজ আব্দুস সালাম ৬১৬৬ ও স্বতন্ত্র প্রার্থী শেখ মাহাতাব আলী মেথু ৮৯৬ ভোট পান। এদিকে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয় । মোট ৬৭ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে ভোট প্রদানের শতকরা হার ৬১’৭২ শতাংশ ।
রাতে শহরের কবি জসীমউদ্দীন হলে ভোটের ফলাফল গ্রহণ ও পরিবেশন করা হয়। এতে শুধুমাত্র মেয়র প্রার্থীদের ভোট ঘোষনা করা হয়। কাউন্সিলরদের বেসরকারি ফলাফল শুক্রবার জানানো হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এতে ফলাফল ঘোষণা করেন উপসচিব নির্বাচন কমিশন সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তা পৌরসভার সাধারণ নির্বাচন এর মোঃ শাহিদুন নবী, এ সময় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার হাবিবুর রহমান, সহকারি রিটার্নিং অফিসার নুরুল আমিন, সহকারি রিটানিং অফিসার জিয়াউর রহমান, সহকারি রিটার্নিং অফিসার মিজানুর রহমান, সহকারি রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম, ও অলিউল ইসলাম।
এসময় জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং বিজেবির সদস্যদের উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ /১০ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ