• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বঙ্গবন্ধু এভিয়েশন ও এরোস্পেস বিশ্ববিদ্যালয় এবং এয়ারবাসে সমঝোতা চুক্তি

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বিগত ৯ ডিসেম্বর বুধবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিখ্যাত বিমান নির্মানকারী প্রতিষ্ঠান এয়ারবাস (Airbus) এর সমঝোতা চুক্তি সাক্ষর হয়েছে।
এই চুক্তির আওতায় এয়ারবাসের কারিগরি সহযোগিতায় বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় এপ্রুভড ট্রেনিং অরগানাইজেশন (Approved Training Organisation) এবং এপ্রুভড মেইনটেইনেন্স অরগানাইজেশান (approved maintenance organisation) হিসেবে নিজেদের সক্ষমতা তৈরি করবে। বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য লালমনিরহাটে পূর্নাঙ্গ ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে। দেশের উচ্চ শিক্ষা, বৈমানিক প্রশিক্ষণ, কারিগরি ও প্রকৌশল শিক্ষা, এবং উচ্চমানের বিমান ও মহাকাশ গবেষণার জন্য এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, দেশি-বিদেশি বিমান পরিচালনা ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে কাজ করবে। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ডঃ সাজ্জাদ হোসেন, এবং জার্মানি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যের মান্যবর রাষ্ট্রদূতগন। বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক ও এয়ারবাসের পক্ষে জোহান প্যালিসিয়ের ও ডেভিড পার্ভেরি চুক্তি সাক্ষর করেন।
বিডিনিউজ ইউরোপ /১০ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ