• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অস্ট্রিয়ায় বাংলাদেশী মেয়ে তনিমার অসাধারণ সাফল্য

Kabir Ahmed diplomatics correpondent International desk bdneu
আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

অস্ট্রিয়ায় বাংলাদেশী মেয়ে তনিমার অসাধারণ সাফল্য।তনিমা আহমেদ Vienna University of Economics and Business থেকে অত্যন্ত সাফল্যের সাথে স্নাতক (Bachelors) ডিগ্রি অর্জন করেছে।বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এবছরের স্নাতক পরীক্ষার ফলাফল ঘোষণা করে। আগামী৫ জুলাই এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সনদও মাথার টুপি প্রদান করা হবে।তনিমা বিশ্ববিদ্যালয়ের এবছরের শ্রেষ্ঠ ১৫ জনের মধ্যে নিজের অবস্থান রাখতে সক্ষম হয়েছে। তনিমা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় বিগত ২ বছরে অস্ট্রিয়ার ৩টি বিখ্যাত প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেছে।

তনিমা আহমেদ ২০০৮ সালের শেষের দিকে পরিবারের সাথে প্রথম ভিয়েনা আসে। এর আগে সে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত অধ্যয়ন শেষ করে। তারপর ভিয়েনায় এসে চার বছর হাইস্কুলে(Mittel Schule) এবং আরও চার বছর ওভার স্টুফে (Gymnasium) এ অধ্যয়ন করে ২০১৮ সালে সাফল্যের সাথে স্কুল সমাপনী পরীক্ষা (Matura)সম্পন্ন করে।

তনিমার পিতা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের অত্যন্ত সুপরিচিত তানভীর আহমেদ এবং মা চিত্রা আহমেদ। তানভীর আহমেদ ১৯৯১ সালথেকে অস্ট্রিয়া প্রবাসী। তাদের পরিবারে দুই মেয়ে সন্তান। ছোট মেয়ে Vienna University of Economics এ শেষ বর্ষের স্নাতক শিক্ষার্থী।

তনিমা আহমেদ আরও উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী।তানভীর আহমেদ ও চিত্রা আহমেদ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের কাছে তাদের মেয়েদের জন্য দোয়া চেয়েছেন।

bdnewseu/23May/ZI/Vienna

 


আরো বিভন্ন ধরণের নিউজ