• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাসপাতাল ছেড়েছেন শাহরুখ, আছেন বিশ্রামে

bdnewseu online desk
আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

হাসপাতাল ছেড়েছেন শাহরুখ, আছেন বিশ্রামে।অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল বলিউড তারকা শাহরুখ খানকে। তাকে ভর্তি করা হয়েছিল আহমেদাবাদের একটি হাসপাতালে। সবশেষ খবর, কিছুটা ভালো বোধ করায় হাসপাতাল ছেড়েছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।এর আগে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, প্রচণ্ড দাবদাহে হিটস্ট্রোক করেছেন শাহরুখ। তিনি পানিশূণ্যতায় ভুগছেন। তাই তাকে দ্রুত আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২১ মে) গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার-১। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। সে ম্যাচে জয় পায় বলিউড বাদশাহর দল। মাঠে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। এরপরই অসুস্থ হয়ে পড়েন কিং খান।

বলিউড বাদশাহ’র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত- অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। অনেকেই সমাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

bdnewseu/25May/ZI/sharukkhan


আরো বিভন্ন ধরণের নিউজ