• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কলকাতার সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের মরদেহের কিছু অংশ উদ্ধার

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

অবশেষে কলকাতার সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের মরদেহের কিছু অংশ উদ্ধার ।কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে একটি মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটিই ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডিতাংশ।মঙ্গলবার (২৮ মে) ভারতের পশ্চিমবঙ্গের ও দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমে বলা হয়,কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে মানুষের মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার হয়েছে তা নিহত এমপি আনোয়ারুল আজিম আনারের কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা ওয়ারী বিভাগের ডিসি মো. আব্দুল আহাদ বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম ঢাকা পোস্টকে বলেন, আমরা কলকাতা স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি, সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে একটি মরদেহের দেহাংশ উদ্ধার করা হয়েছে। তবে সেটি সংসদ সদস্য আনারের কি না তা আমরা এখনও নিশ্চিত নই। তাছাড়া কলকাতা সিআইডি বা পুলিশ আমাদের এখনও অফিসিয়ালি নিশ্চিত করেনি।

আমরা এই মুহূর্তে ঘটনা তদন্তের স্বার্থে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি খালে তল্লাশীর কাজ পরিদর্শনে রয়েছি। এর মধ্যে আমরা এই তথ্য পেয়েছি। আমরা এখন ঘটনাস্থলের (সঞ্জিভা গার্ডেন) দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা নিশ্চিত হতে পারবো।তিনি আরো বলেন, মরদেহ বা দেহাংশ উদ্ধার হলেই যে সেটি সংসদ সদস্য আনারের সেটি আগাম বলার সুযোগ নেই। ডিএনএ টেস্ট করার পরে নিশ্চিত হওয়া সম্ভব।

এদিকে ডিবি সূত্র বলছে, ভারতের সিআইডি সেপটিক ট্যাংকিতে তল্লাশি করে আশানুরূপ ফলাফল পেয়েছে
বলে জানিয়েছেন। কলকাতা পুলিশকে গ্রেপ্তারকৃত জিহাদ হাওলাদার বলেছিল সে প্রায় ৪ কেজি ওজনের দেহাংশ কমোডে ফেলেছিল।

bdnewseu/28May/ZI/Anarmp


আরো বিভন্ন ধরণের নিউজ