• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশে আর রোহিঙ্গাদের প্রবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Zobairul Islam Zowel , Coxsbazar
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪

বাংলাদেশে আর রোহিঙ্গাদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান  খান কামাল।বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি, তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে। এ কারণে ক্যাম্পে খুনখারাবি হচ্ছে। এসব বন্ধে বিজিবি, এপিবিএন এবং সেনাবাহিনীও কাজ করছে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা চাই ক্যাম্পে খুনখারাবি ও রক্তপাত বন্ধ করা, কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।ক্যাম্পের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পের কাঁটাতার দিয়ে যেন কেউ বের হতে না পারে সেই লক্ষ্যে নষ্ট হয়ে যাওয়া কাঁটাতারগুলো সংস্কার করা হবে, রোহিঙ্গারা যাতে প্রয়োজন ব্যতীত বের হতে না পারে।

মতবিনিময় সভায় মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, এপিবিএনের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত মহাপরিদর্শক আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
bdnewseu/31May/ZI/coxsbazar


আরো বিভন্ন ধরণের নিউজ