• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লঙ্কানদের হারিয়ে টাইগার্সদের বিশ্বকাপের শুভ যাত্রা

Kabir Ahmed Diplomatic Correspondents Sports USA bdneu desk
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

লঙ্কানদের হারিয়ে টাইগার্সদের বিশ্বকাপের শুভ যাত্রা:Bangladesh 🇧🇩125/8, Sri Lanka 🇱🇰124/9 ,ICC T20 Worldcup 20224 Dallas USAআইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপে শুক্রবার রাতে(৭ জুন) বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে২ উইকেটে হারিয়েছে।যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রী লঙ্কার বিরুদ্ধে ২ উইকেটে জয়লাভ করে, যেটা টি২০ বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত টাইগার্স দের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়।

বাংলাদেশ টসে জিতে শ্রী লঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শ্রী লঙ্কার শুরুটা ভাল হলেও, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের অসাধারণ বোলিং-এর মুখে তাদের ইনিংস ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে শেষ হয়।উদ্বোধনী ব্যাটার পাথুম নিসাঙ্কার ৪৭ এর পরে আর কেউ তেমন সুবিধা করতে পারেনি। মুস্তাফিজ ১৭ রানে ৩টি এবং রিশাদ হোসেন ২২ রানে ৩টি উইকেট পান।

এই টার্গেট – ২০ ওভারে ১২৫ রান – বাংলাদেশের
জন্য খুব বেশি কঠিন হবার কথা ছিল না। কিন্তু ব্যাটিং-এর শুরুতে বাংলাদেশ বিপর্যয়ের মুখে পরে এবং ৬ ওভার শেষ হবার আগেই ২৮ রানে ৩ উইকেট হারায়। তবে তৌহিদ হৃদয়ের মারমুখী ২০ বলে ৪০ এবং লিটন দাসের ৩৬ দলকে খেলায় ফিরিয়ে আনে।

শেষের দিকে দ্রুত তিনটি উইকেট পড়লেও, মাহমুদউল্লাহ মাথা ঠাণ্ডা রেখে এক ওভার বাকি থাকতে দলকে বিজ য়ের  লক্ষ্যে পৌঁছে দেন।

bdnewseu/8June/ZI/Cricket


আরো বিভন্ন ধরণের নিউজ