• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজারে নির্মিত হচ্ছে প্রথম শিশু হাসপাতাল

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজারে নির্মিত হচ্ছে প্রথম শিশু হাসপাতাল
কক্সবাজার জেলা শহরে ১০ ডিসেম্বর বৃহষ্পতিবার একটি শিশু হাসপাতালের নির্মাণ কাজ উদ্ভোধন করা হয়েছে। পৃথিবীর দীর্ঘ তম সমুদ্র সৈকতের তীরে ততা সাগর পাড়ের কবিতা স্মরণীর নিকটে বাহারছড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক একর জমিজুড়ে নির্মাণ করা হচ্ছে হাসপাতালটি। এটিই হবে পর্যটন রাজধানী জেলা শহর কক্সবাজারের একমাত্র শিশু হাসপাতাল। কক্সবাজার জেলা প্রশাসন এর শীর্ষ নির্বাহী জেলা প্রশাসক মো. কামাল হোসেন এর উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে হাসপাতালটি।


জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উৎস থেকে প্রায় দুই কোটি টাকা ব্যয়সাপেক্ষে হাসপাতালটি নির্মাণ করা হবে। আগামী এক বছরের মধ্যেই এই হাসপাতাল টির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এই বিদ্যালয়ের পাশের জমিতে নির্মিত হতে যাচ্ছে ককসবাজার প্রথম শিশু হাসপাতাল

হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। উক্ত অনুষ্ঠানে জেলার সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সূত্র – দৈনিক কালের কণ্ঠ
বিডিনিউজ ইউরোপ /১২ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ