• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হেলিকপ্টারে করে ১২ বছর পর গ্রামের বাড়ি ফিরলেন অস্ট্রিয়া প্রবাসী

Kabir Ahmed International desk bdneu
আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

হেলিকপ্টারে করে ১২ বছর পর গ্রামের বাড়ি ফিরলেন অস্ট্রিয়া প্রবাসী।বর্তমান সময়ে দেশে ক্রমশ প্রাইভেট হেলিকপ্টারের ব্যবহার বাড়ছে।শুক্রবার (২১ জুন) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিরবাগ গোয়ালী গ্রামের মোস্তাক বেপারির ছেলে অস্ট্রিয়া প্রবাসী কাউছার আহমেদ ঢাকা থেকে হেলিকপ্টারের করে নিজ গ্রামে অবতরণ করেন।উল্লেখ্য যে,বাংলাদেশে একসময় বিমান বা হেলিকপ্টার ব্যবহার ছিল শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে। ইদানিং বিভিন্ন বেসরকারি হেলিকপ্টার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার
পর প্রবাসীদের কাছে হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফেরার প্রবণতা বাড়ছে। তাছাড়াও ইদানীং সৌখিন এবং জরুরি প্রয়োজনে হেলিকপ্টারের ব্যবহার দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।

অস্ট্রিয়া প্রবাসী কাউছার আহমেদ অস্ট্রিয়ায় ভিসা জনিত জটিলতায় দীর্ঘদিন দেশে আসতে পারেন নি। শুক্রবার সকাল নয়টায় তিনি অস্ট্রিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বেসরকারি হেলিকপ্টার প্রতিষ্ঠান “প্রবাসীর হেলিকপ্টার ” রিজার্ভ করে মাকে নিয়ে নিজ গ্রামের উদ্দেশ্যে রওয়ান হন।

মাত্র ৩০ মিনিট হেলিকপ্টারে ফ্লাই করে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নিজ গ্রাম বিরবাগ গোয়ালীর নিকটস্থ মইনুল মার্কেট সংলগ্ন ছাড়াবাড়ি বালুর মাঠে অবতরণ করেন। এসময় শতাধিক গ্রামবাসী নিয়ে পরিবারের লোকজন তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

হেলিকপ্টার থেকে অবতরণের পর স্থানীয় সংবাদ মাধ্যম ‘বিজয় বাংলাদেশ” এর সাথে এক তাৎক্ষণিক সাক্ষাৎকারে কাউছার আহমেদ জানান, আমার একটা সখ ছিল যে,যখন প্রবাস থেকে নিজ গ্রামেআসবো হেলিকপ্টার করে আসবো। তিনি তার সখ পূর্ণ হওয়ার মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করেন।
bdnewseu/25June/ZI/bd


আরো বিভন্ন ধরণের নিউজ