• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বহু স্থাপনা ধ্বংস করে দিয়েছে

Kabir Ahmed International desk bdneu
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বহু স্থাপনা ধ্বংস করে দিয়েছে।ইরাকের উত্তরাঞ্চলে গতকাল ৩ জুলাই বুধবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ৩০টির বেশি স্থাপনা ধ্বংস করে দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিমান অভিযানে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। উল্লেখ্য দীর্ঘদিন ধরে কুর্দিস্থান স্বাধীন হওয়ার জন্য তুর্কী সরকারের সাথে দারুণ বৈরিতা বিদ্যমান রয়েছে।

লিখিত এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয় বলেছে, মেতিনা, গারা, হাক্রুক, কান্দিল, এবং আসোস অঞ্চলে সিনিয়র লেভেল সন্ত্রাসীদের আবাসঘরে বিমান হামলা চালানো হয়েছে। উত্তর ইরাক থেকে আমাদের জনগণ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ঠেকাতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যে ৩৭টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে গুহা, আশ্রয়কেন্দ্র, আস্তানা ও গুদাম আছে। সেইসঙ্গে বহু সন্ত্রাসীকে ‘হত্যা’ করা হয়েছে।এ ছাড়া বিবৃতিতে বলা হয়েছে, অভিযান চালানোর সময় প্রতিটি সতর্কতা অবলম্বন করা হয়েছে যেন নিরাপরাধ লোক, বন্ধুত্বপূর্ণ উপাদান, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ ও পরিবেশের কোনো ক্ষতি না হয়।

আনাদোলু বলছে, পিকেকে গোষ্ঠী উত্তর ইরাক থেকে তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালায়। পিকেকে’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইইউ এবং তুরস্ক।সূত্র-রয়টার্স, সাবা, আনাদোলু,

bdnewseu/4July/ZI/Turky


আরো বিভন্ন ধরণের নিউজ