• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নারীদের দুই স্বামী রাখার অনুমতি চান: আজমা

তানজিল হোসেন, বিনোদন ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

নারীদের দুই স্বামী রাখার অনুমতি চান: আজমা।
গত ২১ জুন থেকে শুরু হয়েছে বিগ বসের তৃতীয় সিজন। সালমান খানের পরিবর্তে এবার অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা অনিল কাপূর। এবারের সিজনে রয়েছে বেশ কিছু চমক। যাদের মধ্যে রয়েছেন ইউটিউবার আরমান মালিক ও তার দুই স্ত্রী। নেটদুনিয়ায় দুই স্ত্রীকে নিয়ে ভাইরাল আরমান। বিগ বসের ঘরে পা রেখেই সেই আলোচনায় আরও ঘি ঢেলেছেন এই তিনজন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সয়ের প্রতিবেদনে বলা হয়, এবারের আসরে এমন অনেক প্রতিযোগী রয়েছেন, যারা বিগ বসে আগে কখনো আসেন নি। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। স্ত্রী পায়েল ও কৃতিকাকে নিয়ে বিগ বসের ঘরে আসতেই শুরু হয় সমালোচনা।

অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে জানান, দুই স্ত্রীকে নিয়ে রিয়্যালিটি শোয়ের দর্শকের মনোরঞ্জন করা বিনোদন জোগানোর অপব্যবহার। একই মত দেন অভিনেতা করণ কুন্দরা।

এবার আরমানকে খোঁচা দিলেন লক আপ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী আজমা ফাল্লাহ। তিনি জানান, আরমান যেমন দুই স্ত্রীকে নিয়ে বিগ বসের ঘরে এসেছেন, নারীরাও যেন দুজন স্বামীকে নিয়ে সেখানে যেতে পারেন। সমাজ যদি আরমানকে মেনে নেয় তাহলে নারীদেরও মেনে নেবে।

বাউফলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বাউফলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক ভিডিও বার্তায় আজমা ফাল্লাহ বলেন, ‘আজ আমি বিগ বস ওটিটি-৩ নিয়ে কথা বলব। যেখানে আরমান মালিক দুজন স্ত্রীকে নিয়ে এসেছেন। কিছু মানুষ আছেন যারা বলছেন, তাদের কোনো সমস্যা যখন নেই, তাহলে বাকিদের কেন হচ্ছে।’

দুজন স্বামী রাখার দাবি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদেরও কোনো সমস্যা নেই। শুধু আমাদের একটা অনুমতি লাগবে। আর সেটা হলো আমরাও যেন দুজন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবেন তো..? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয় বলে মেনে নেব। আমরাও দুজন স্বামী নিয়ে সুখী হব।’

bdnewseu/11July/ZI/bonodon


আরো বিভন্ন ধরণের নিউজ