• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তিস্তা নদী খনন ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান লালমনিরহাট (রংপুর)
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

তিস্তা নদী খনন ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তানদী সুরক্ষা এবং কৃষি ও কৃষক বাঁচানোর দাবিতে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহ্বানে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রবিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে হাতীবান্ধা উপজেলাধীন দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় থেকে শুরু করে ওই উপজেলার বিভিন্ন এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।এসময় নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে তিস্তা নদীর দুই তীরে প্রায় ২৩০ কিঃ মিঃ পর্যন্ত মানববন্ধন চলে।

মানববন্ধনে উপজেলার ডাউয়াড়ী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ইউনিয়ন সভাপতি রেজ্জাকুল ইসলাম কায়েদে’র নেতৃত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল আলীম, স্বপন মেম্বার, সাইয়াকুল প্রমুখ।

এসময় বক্তারা তিস্তা নদী ব্যবস্থাপনায় মহাপরিকল্পনা গ্রহন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। এছাড়াও তিস্তানদী ড্রেজিং, দুইতীর সংরক্ষন, তিস্তার শাখা উপশাখা নদী খননসহ কৃষিজমি সুরক্ষায় বাঁধ নির্মাণের মাধ্যমে বাস্তভিটা সুরক্ষায় সরকারকে দ্রত পদক্ষেপ গ্রহনের দাবি জানান তারা।

উল্লেখ্য, রবিবার লালমনিরহাটসহ কুড়িগ্রাম ও রংপুরে নদী এলাকায় নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ /৪ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ