• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এবার ইউরো সেরা একাদশে নেই রোনালদো,এমবাপ্পে ও হ্যারি ক্যান

bdn news online desk sports Euro
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

এ বারের ইউরো কাপের সেরা একাদশ বেছে নিল আয়োজক উয়েফা। তাদের বেছে নেওয়া সেরা একাদশে নেই পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, ইংল্যান্ডের হ্যারি কেনের মতো ফুটবলার। রোনাল্ডো যদিও এ বারের ইউরো কাপে তেমন নজর কাড়তে পারেননি। হ্যারি কেন সোনার বুট জিতেও জায়গা করতে পারলেন না সেরা একাদশে।

রবিবার ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ জিতে নেয় স্পেন। সেই দলের ছ’জনকে রেখেছে উয়েফা। ফাইনাল খেলা ইংল্যান্ডের মাত্র এক জন ফুটবলার রয়েছেন সেই দলে। ফ্রান্সের দু’জন ফুটবলারকে রাখা হয়েছে। জার্মানি এবং সুইৎজ়ারল্যান্ডের এক জন করে ফুটবলার রয়েছেন ওই দলে।

উয়েফার বেছে নেওয়া সেরা একাদশ:

গোলরক্ষক: মাইক মেইগনান (ফ্রান্স)ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া (স্পেন), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইৎজ়ারল্যান্ড), কাইল ওয়াকার (ইংল্যান্ড) মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ (স্পেন), দানি অলমো (স্পেন), রদ্রি (স্পেন), নিকো উইলিয়ামস (স্পেন) ফরওয়ার্ড: জামাল মুসিয়ালা (জার্মানি), লামিনে ইয়ামাল (স্পেন)

এ বারের ইউরো কাপে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেয়েছেন ইয়ামাল। রদ্রি জিতেছেন সোনার বল। তিনিই প্রতিযোগিতার সেরা ফুটবলার। তাঁরা জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। তবে তিনটি গোল করে সোনার বুট জেতা হ্যারি কেনের জায়গা হয়নি।

এ বারের প্রতিযোগিতায় একাধিক ফুটবলার সোনার বুট জিতেছেন। হ্যারি কেন জায়গা না পেলেও অলমো এবং মুসিয়ালা জায়গা পেয়েছেন। তাঁরাও সোনার বুট জিতেছেন। সূত্র- আনন্দ বাজার পত্রিকা

bdnewseu/18July/ZI/EURO


আরো বিভন্ন ধরণের নিউজ