• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব খান

bdn online desk news
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব খান।বরাবরই অভিযোগ ওঠে, শীর্ষ তারকারা দেশের ক্রান্তিলগ্নে অবাক নীরবতা পালন করেন। এমন অভিযোগের আগুনে ছাই মেরেছেন খোদ শাকিব প্রাক্তন অপু বিশ্বাস। ১৬ জুলাই রক্তাক্ত সময়ে খানের একটি ছবি প্রকাশ করে নায়িকা লিখেছেন, ‘অভিনন্দন বাবুর বাবা’! অপুর এমন পোস্টের বিপরীতে আগুন ঝরেছে সোশ্যাল হ্যান্ডেলে।সেই আগুনে এবার পানি ঢেলে দিলেন বুদ্ধিমান শাকিব খান। সরাসরি প্রকাশ করলেন দেশে চলমান অস্থিরতা নিয়ে নিজের প্রতিক্রিয়া। স্পষ্ট ভাষায় ঢালিউড প্রধান বলে দিলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না।’।

১৭ জুলাই দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান কালো ব্যানার দিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন। আরও বলেছেন, ‘কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

bdnewseu/18July/ZI/Sakib


আরো বিভন্ন ধরণের নিউজ