• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রমোদতরী দিয়ে মানব পাচার: বৃটিশ পুলিশ

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

মানব পাচার আবহমান কাল ধরে চলে আসছে। ইদানিং মানব পাচারের ধরণ ও বদলেছে বলেছেন বিবিসি।ব্রিটিশ সীমান্ত পুলিশ ইংলিশ চ্যানেলে শনিবার একটি ‘ইয়ট’ বা প্রমোদতরী জব্দ করেছে৷ ধারণা করা হচ্ছে, অভিজাত এই নৌকাটি দিয়ে অনিয়মিত উপায়ে আশ্রয়প্রত্যাশীদের যুক্তরাজ্যে আনা হচ্ছিল৷ব্রিটিশ সীমান্ত পুলিশের জাহাজ ‘হারিকেন’-কে শনিবার ওই প্রমোদতরী টিকে দক্ষিণাঞ্চলের বন্দর ডোভারে নিয়ে যেতে দেখা গেছে৷ একই জাহাজে অনেক অভিবাসনপ্রত্যাশীকেও উদ্ধার করে আনা হয়েছে৷ ঠিক কতজন অভিবাসী ওই জাহাজে ছিলেন তা জানা যায়নি৷

এদিকে, ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমাতে ডিঙ্গি নৌকা আসা অব্যাহত রয়েছে ব্রিটিশ সীমান্তে৷ তবে ইয়টে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা এই প্রথম দেখা গেল৷

গত সোমবার থেকে ডিঙ্গি নৌকায় করে আসা অভিবাসনপ্রত্যাশীদের এক হাজার ১৫৭ জনকে উদ্ধার করেছে সীমান্ত পুলিশ৷ এ সময় দুই জন সীমান্ত অতিক্রম করতে গিয়ে মারা গেছেন৷আগের সপ্তাহে মারা গিয়ে ছিলেন চার জন৷

আবহাওয়া ভালো থাকায় এ সময়টায় সীমান্তে আসা নৌকার সংখ্যা বেড়ে গেছে৷ ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সাতটি ছোট নৌকায় ৪১৩ জন সীমান্ত অতিক্রম করেছেন৷ এ বছর এ পর্যন্ত প্রায় সাড়ে ১৫ হাজার মানুষ অনিয়মিত উপায়ে যুক্তরাজ্য সীমান্তে এসেছেন৷

গত বছর একই সময়ে এর চেয়ে ১০ ভাগ কম মানুষ পৌঁছেছিলেন ব্রিটিশ সীমান্তে।

স্বরাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘‘আমরা দেখতে চাই সমুদ্রপথে বিপজ্জনকভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া বন্ধ হয়েছে৷ এটা সীমান্ত সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলছে এবং মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে৷’’

নতুন সরকার সীমান্ত সুরক্ষা বাড়াবার চেষ্টা করছেন বলে জানান তিনি। সূত্র – ইনফোমাইগ্রান্ট

bdnewseu/23July/ZI/British


আরো বিভন্ন ধরণের নিউজ