• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শাফিন ভার্জিনিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন

bdnewseu online desk news
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

শাফিন ভার্জিনিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন তিনি।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ বলেন, ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শো’টা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো গেল না।

হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন হামিন। এরপর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে।

শাফিন আহমেদ ছোট বেলা থেকেই গানের ভেতর বড় হন। বাবার কাছে কিছুদিন উচ্চাঙ্গসঙ্গীত, মায়ের কাছ থেকে নজরুল সংগীত শেখেন এবং নিজের প্রচেষ্টায় পাশ্চাত্য সংগীত শেখেন। এরপর পড়াশুনার সুবাদে ইংল্যান্ডে পাড়ি জমান।

১৯৭৯ সালে শাফিন আহমেদ গড়ে তোলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। ১৯৮২ সালে প্রথম অ্যালবাম “মাইলস” এবং ১৯৮৬ সালে “স্টেপ ফাদার” দিয়ে মাইলসের নিজস্ব গান বাজারে আসে। এরপর ১৯৯১ সালে রিলিজ হয় প্রথম বাংলা অ্যালবাম “প্রতিশ্রুতি” এই অ্যালবামের চাদ-তারা গানটি তখন বিপুল জনপ্রিয়তা পায়।

সেই থেকে শুরু করে আজ পর্যন্ত শত শত শ্রোতপ্রিয় গান উপহার দিয়েছেন উপমহাদেশের এই অন্যতম সংগীত তারকা। চাঁদ তারা সূর্য, দরদিয়া, প্রথম প্রেমের মত, জাদু,কতকাল খুঁজবো তোমায়, ধি কি ধি কি, পাহাড়ী মেয়ে, পিয়াসি মন, জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও এর মত তুমলু জনপ্রিয় গানগুলি আজও শ্রোতাপ্রিয়।

bdnewseu/25July/ZI/shafin


আরো বিভন্ন ধরণের নিউজ