• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দেশের তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দেয়ার এটাই উপযুক্ত সময়:জো বাইডেন

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

দেশের তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দেয়ার
এটাই উপযুক্ত সময় – জো বাইডেন।যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে বুধবার রাতে জাতির উদ্দেশে এক ভাষণে একথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।বৃহস্পতিবার (২৫ জুলাই) বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এতথ্য জানায়। যুক্তরাষ্ট্রের সময় বুধবার রাতে ওভাল অফিসে রেকর্ড করা ১১ মিনিটের প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যটি বিভিন্ন সম্প্রচার কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়। সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহারের পর ক্যামেরার সামনে এটিই তার প্রথম ভাষণ।প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় নতুন প্রজন্মের কাছে নেতৃত্বের মশাল তুলে দেয়ার।তিনি বলেন, “নতুন কণ্ঠের জন্য একটা স্থান ও সময় আছে, হ্যাঁ তরুণ কণ্ঠের জন্য”।

উল্লেখ্য যে,ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর কয়েক সপ্তাহ ধরে চাপে ছিলেন ৮১ বছর বয়স্ক জো বাইডেন। পরে নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থিতা থেকে সরে আসেন তিনি এবং রবিবার তার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সমর্থন করেন তিনি।

তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করে আরও বলেন, কমালা হ্যারিস তার সমর্থক ডেমোক্রেট এবং দেশকে একত্রিত করবেন।

bdnewseu/25July/ZI/USA


আরো বিভন্ন ধরণের নিউজ