• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বার্ষিক পিকনিক ও শিক্ষা সফর সম্পন্ন

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

অস্ট্রিয়ার স্টায়ারমার্ক রাজ্যের Erlaufsee লেকেঅস্ট্রিয়া কুমিল্লা সমিতির বার্ষিক পিকনিক ও শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।অস্ট্রিয়া কুমিল্লা সমিতি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির একটি অন্যতম বৃহত আঞ্চলিক সংগঠন।রবিবার (২৮ জুলাই) অস্ট্রিয়া কুমিল্লা সমিতি তাদের গ্রীষ্মকালীন বার্ষিক পিকনিক অত্যন্ত আনন্দঘন। পরিবেশে সম্পন্ন করেছে। সমিতির বর্তমান সভাপতি কবির আহমেদ এর সভাপতিত্বে বার্ষিক পিকনিক ও শিক্ষা সফরের সন্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি জসীমউদ্দীন সরকার, সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন এবং সাংস্কৃতিক সম্পাদক আতাউল চৌধুরী।

অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য স্টায়ারমার্ক (Steiermark) এর ছোট লেক Erlaufsee তে তাদের বার্ষিক পিকনিক
ও শিক্ষা সফরের মূল পর্ব থাকলেও তারা লেকে যাবার পূর্বে রাজ্যের ঐতিহাসিক পুরানো শহর Mariazell এর কিছু অংশ পরিদর্শন করেন।তাছাড়াও তারা Erlaufsee এর পুরানো দিনের কয়লা

চালিত রেলগাড়িতে চড়ে ঘন্টা খানেক আল্পস পর্বতমালার কিছু অংশ ভ্রমণ করেন।যাত্রা পথে লোয়ার অস্ট্রিয়ার (NÖ) একটি নির্ধারিত স্থানে সকালের নাস্তা,লেকে দুপুরের খাবার এবং ফিরতে পথে পূর্বের নাস্তার স্থানে বিকালের নাস্তা সম্পন্ন করেন।

লেকের পানি কিছুটা ঠাণ্ডা থাকায় মাত্র কয়েকজন অল্প সময়ের জন্য পানিতে নেমে গোছল করেন। পিকনিকের এক পর্যায়ে লেকে মহিলাদের জন্য বিশেষ খেলার ব্যবস্থা এবং রাফেল ড্র করা হয়।পরে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

রাত সাড়ে দশটায় ভিয়েনায় ফেরত আসার মধ্য দিয়ে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বার্ষিক পিকনিক ও শিক্ষা
সফর ২০২৪ সমাপ্ত হয়।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অস্ট্রিয়ায় বসবাসকারী
কুমিল্লাবাসীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য এই
আঞ্চলিক সমিতিটি গঠিত হয়। গঠনের পর থেকে
সমিতিটি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন
সামাজিক,সাংস্কৃতিক, খেলাধূলা সহ বিভিন্ন গঠনমূলক
ইভেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অস্ট্রিয়ায় বসবাসরত কুমিল্লাবাসীর সংখ্যা প্রায় পাঁচ শতাধিক। অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা প্রায় ছয় হাজার।

bdnewseu/30July/ZI/Austria


আরো বিভন্ন ধরণের নিউজ