• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কুয়েতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে

জাহাঙ্গীর আলম, কুয়েত
আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে কুয়েত। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী দুটি l এলাকায় অভিযান চালিয়েছে। গতকাল শনিবার (২৭ জুলাই) দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাজধানী কুয়েত সিটির নিকটবর্তী বিভিন্ন দেশের প্রবাসী অধ্যুষিত এলাকা বিনাইদ আল গার এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিক অভিযান চালানো হয়। ওই সময় অনেককে গ্রেফতার করা হয়। গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছেন, এই অভিযানে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তিনি নিজে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এই আকস্মিক অভিযান আমাদের অন্যান্য অভিযানের একটি অংশ।’

একই কায়দায় অভিযান চালানো হয়েছে ফাওয়ারনিয়া ও খাইতান। সেখানেও অনেককে গ্রেফতার করা হয়েছে । যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে কোন দেশের ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হবে সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, যেসব প্রবাসী নিজেদের কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।এ বছরের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদের বৈধ হতে তিন মাসের একটি সময় দেয়া হয়েছিলো। ঐ সময়ে যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে এখন কঠোর হচ্ছে দেশটি।

এমনকি এই তিন মাসে অবৈধ অভিবাসীদের কোনো ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগও দেয়া হয়েছিলো। যারা সুযোগটি ব্যবহার করে কুয়েত ছেড়েছেন তারা চাইলে বৈধ উপায়ে আবার কুয়েতে যেতে পারবেন।

কুয়েতী নাগরিক সহ দেশটিতে মোট জনসংখ্যা প্রায় ৪৮ লাখ মানুষের বসবাস। যার মধ্যে ৩৩ লাখই বিভিন্ন দেশের অভিবাসী।
bdnewseu/1August/ZI/Kuwait


আরো বিভন্ন ধরণের নিউজ