• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কোটা সংস্কার আন্দোলনে নিহত সাংবাদিকদের বিচারের আল্টিমেটাম দিয়েছে

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় সাংবাদিক দের হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদীসহ অন্যান্য সহকর্মীদের হত্যার বিচার দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে ‘আমরা গণমাধ্যমকর্মী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেন সাংবাদিকরা। মানববন্ধনে উপস্থিত আহত সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়,মানববন্ধন অনুষ্ঠানে
ফটো সাংবাদিক শামিম আহমেদ বলেন, মিরপুর ১০ নম্বর এলাকায় আমার ওপর একাধিকবার হামলা হয়েছে। আমার ওপর কোনো ছাত্র হামলা করেনি। ছাত্রলীগ ও যুবলীগের লোকজন আমাকে ঘিরে ধরে মারধর করেছে। আমি.‘হাত উঁচিয়ে সাংবাদিক বলে চিৎকার করেছি, তবুও গুলি করেছে’।

যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী বলেন, আমরা সাধারণ সাংবাদিকরা আসলে কোথায় যাব? আমাদের নিরাপত্তা দেবে কে? আমরা আমাদের চারজন ভাইকে হারালাম। বহু ভাই-বোন আহত। রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে? খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি।তিনি আরও বলেন, আমরা ক্ষত বয়ে বেড়াচ্ছি, ট্রমার মধ্যে আমরা প্রত্যেক গণমাধ্যমকর্মী। আমরা প্রতিটি মুহূর্তে আতঙ্কে থাকি। এটা কবে কাটবে?

মানববন্ধন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) যুগ্ম সাধারণ সম্পাদক দিপন দেওয়ান বলেন, সাংবাদিক হত্যা-নির্যাতনে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে।এসময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে সাংবাদিক নেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, আমাদের যেসব সাংবাদিক নেতারা আছেন, শুধু টেলিভিশনের টকশোতে এসে সাংবাদিকদের অধিকার আদায়ের গালগল্প করেন, সেটি শুধুই তাদের স্বার্থ হাসিলের জন্য। বাস্তবে তারা কিছুই করেন না। বরং তারা মাঠের সাংবাদিকদের মাথা বিক্রি করে চলেন। বাস্তবে তারা সাংবাদিকদের অধিকার আদায়ে কিছুই করেন না।

এদিকে আজ শুক্রবার (২ আগস্ট) সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে মিঠু দাস জয় নামে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি দৈনিক কালবেলার সিলেট ব্যুরো হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সংঘর্ষের মধ্যে পড়ে মিঠু দাস জয় তিনটি ছররা গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

bdnewseu/3 August/ZI/bd


আরো বিভন্ন ধরণের নিউজ