• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বৃটেনে বসবাসের জন্য ইইউ নাগরিকদের ৩১ ডিসেম্বরের আগে প্রি-সেটেলমেন্টের আবেদন করতে হবে

কামরুজ্জামান ডালিম ভুঁইয়া ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

বৃটেনে বসবাসের জন্য ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ৩১ ডিসেম্বরের আগে প্রি-সেটেলমেন্টের আবেদন করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের বৃটেনে প্রবেশাধিকার বন্ধ হচ্ছে ৩১ শে ডিসেম্বর ২০২০ । ডেড লাইন কার্যকর হবার পর
ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের বৃটেনে প্রবেশাধিকার হবে সর্বোচ্চ তিন মাসের জন্য। সরাসরি জব বা রেসিডেন্ট পার্মিট নেওয়ার আর সুযোগ থাকবে না ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য। তবে ৩১ শে ডিসেম্বর ২০২০ এর রাত ১১ টা পর্যন্ত যারা প্রি- সেটেলমেন্টের আবেদন জমা করবেন তাদের জন্য বৃটেনে আগামী ২০২৫ সাল পর্যন্ত সব ধরনের অধিকার সুরক্ষিত থাকবে। তাই যাদের ইউরোপের নাগরিকত্ব আছে তারা সহজেই প্রি- সেটেলমেন্ট করে নিতে পারেন। ৫ বছর থাকার পর চাইলে বৃটেনে লিভ টু রিমেইন স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারবেন।

প্রি সেটেলমেন্ট স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারেন www.gov.uk এই সাইটের মাধ্যমে।
ইচ্ছে করলে আপনি নিজেই নিজের আবেদন করতে পারবেন।
যদি ইউকের ভেতরে থাকেন ৩১ ডিসেম্বরের আগে তাহলে প্রি সেটেলমেন্টের আবেদন করে হোম অফিসে থেকে কনফার্মেশন মেসেজ পেলে ব্রিটেনে বসবাসের ক্ষেত্রে আগামি ২০২৫ সাল পর্যন্ত কোন প্রকার আইনি জটিলতা থাকবে না।
বিডিনিউজ ইউরোপ /১৩ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ