• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদান করতে পারেন ড. ইউনূস

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদান
করতে পারেনপ্রধান উপদেষ্টা ড. ইউনূস।অন্তর্বর্তী কালীন সরকার প্রধান আগামী ২২ সেপ্টেম্বর অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার সম্ভাবনার কথা জা‌নিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একসংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা।উল্লেখ্য যে,এবছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৭৯তম সাধারণ অধিবেশন উদ্বোধন হচ্ছে ১০ সেপ্টেম্বর থেকে। তবে বিভিন্ন দেশের সরকার ও রাস্ট্র প্রধানরা বক্তব্য রাখবেন ২২,২৩ ও ২৪ সেপ্টেম্বর।

বর্তমানে বাংলাদেশ সহ জাতিসংঘের সদস্য দেশের
সংখ্যা ১৯৩। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌ‌হিদ হো‌সেন আরও ব‌লেন, সম্ভবত প্রধান উপদেষ্টা জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে এক সংক্ষিপ্ত সফরে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারেন।

তিনি বলেন, প্রধান উপ‌দেষ্টা ড.মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপা‌শি কোন কোন রাষ্ট্র বা সরকারপ্রধা‌নের স‌ঙ্গে বৈঠক হ‌বে এবং তা‌লিকায় ভারত রয়েছে কি না জান‌তে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, জাতিসংঘ যাওয়ার পর আমরা কোন কোন সৌজন্য সাক্ষাৎ করব, এটা নি‌য়ে আমরা এখনও কাজ কর‌ছি।

ভারত তালিকায় আছে কি না জানতে চাইলে তি‌নি বলেন, তালিকায় আছে। কিন্তু ভারতের কে যাবে সেটা তো আমরা এখনও নিশ্চিত না।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া এবং যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের সফরে নিউইয়র্কে থাকবেন প্রধান উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার
পর তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে নিউইয়র্ক।
bdnewseu/3September/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ