• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বৃটিশ হাইকমিশনার

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বৃটিশ
হাইকমিশনার।খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিলেন হাইকমিশনার সারাহ কুক।বুধবার (৪ সেপ্টেম্বর) শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় ফিরোজায় গিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। এর মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে এই প্রথম দেখা করলেন কোনও বিদেশি কূটনীতিক।২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ অস্থায়ী জামিন পান খালেদা জিয়া। জামিন পেলেও ফিরোজায় তিনি ‘একপ্রকার কারাবন্দী’ ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। এরপর বিদেশি কোনও কূটনীতিকের সাথে এটাই তার প্রথম সাক্ষাৎ। রাত সাড়ে আটটায় খালেদা জিয়া ও সারাহ কুকের বৈঠক শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে এ নিয়ে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতেই এসেছিলেন সারাহ কুক। দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাক্ষাতের সময় ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

bdnewseu/6September/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ