• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মির্জাপুরে দুই শিশুকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

মির্জাপুরে দুই শিশুকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে দুই শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক জরিমানা করেছেন।
আজ সোমবার (১৪ দিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাঈদ হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যদণ্ডপ্রাপ্তরা হলেন- বাহাদুর মিয়া, রনি মিয়া ও মিল্টন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মালেক মিয়া, শাহীনুর রহমান ও জহুরুল ইসলাম। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- শামীম হোসেন, জাকির মিয়া ও আরিফ হোসেন। এদের মধ্যে আরিফ পলাতক রয়েছে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি খোরশেদ আলম জানান, ২০১৬ সালের ২৭ জানুয়ারি বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যায় ঢাকার ধামরাই উপজেলার চর চৌহাট এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে শাকিল ও একই গ্রামের প্রবাসী আবু বক্করের ছেলে ইমরান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে গিয়ে অপহরণের শিকার হন চতুর্থ শ্রেণীর ওই দুই শিক্ষার্থীরা।
পরদিন ২৮ জানুয়ারি বৃহস্পতিবার মোবাইলফোনে এক করে মোট দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে ২৯ জানুয়ারি শুক্রবার রাতে মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের একটি লেবুবাগান থেকে নিখোঁজ ওই দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
৩০ জানুয়ারি শনিবার শিশুর মা জোসনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ ১১ জনের নাম উল্লেখ করে ৮ জুন আদালতে চার্জশিট জমা দেয়। দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয় আদালত।
বর্তমানে ৮ আসামি জেলহাজতে থাকলেও বাকি একজন এখনও পলাতক রয়েছে।
বিডিনিউজ ইউরোপ/১৪ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ