• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভারত অধ্যুষিত কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত ৩

Kabir Ahmed International desk bdneu
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ভারত অধ্যুষিত কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত ৩।ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে অন্তত তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।বুধবার (১১ সেপ্টেম্বর) কাশ্মীরের স্থানীয় সময় দুপুরের দিকে ভারতের সামরিক বাহিনীর বিশেষ শাখা ও জম্মু-কাশ্মির পুলিশের যৌথ অভিযানের সময় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম।ভারতীয় সংবাদ মাধ্যমকে স্থানীয় পুলিশের কর্মকর্তারা বলেছেন, কাঠুয়া জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। দুপুরের দিকে শুরু হওয়া এই অভিযান এখনও চলছে। ঘটনাস্থলে দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।কাশ্মিরের পুলিশের কর্মকর্তারা কাঠুয়া জেলার খান্দারা টপ এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। তারা বলেছেন, গোপন আস্তানায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলিবর্ষণ করায় সেখানে পাল্টা গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানায়, বন্দুকযুদ্ধের স্থানে ড্রোন উড়িয়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে জম্মু-কাশ্মিরে তিন দফার ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, বুধবার সকালের দিকে পাকিস্তানের সামরিক বাহিনীর গুলিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান আহত হয়েছেন। জম্মু-কাশ্মিরের আখনুর সেক্টরের কাছে পাকিস্তানি বাহিনীর গুলিতে আহত হন তিনি।

বিএসএফ বলেছে, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এলাকায় জওয়ানরা উচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। ব্যাপক বৈরী এই দুই প্রতিবেশি দেশের মাঝে প্রায় ৩ হাজার ৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। আন্তর্জাতিক এই সীমান্তে প্রায়ই উভয় দেশের সীমান্তরক্ষীদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে।

bdnewseu/12September/ZI/kashmir


আরো বিভন্ন ধরণের নিউজ