• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ইউরোপের দেশ গ্রিস গত ২৯ আগস্ট ২০২৪ ইং বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করেন।দীর্ঘদিন পর হলেও শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছেন। গ্রিসের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি চূড়ান্ত করে পরিপত্র আকারে ঘোষণা করেছেন যা আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে উক্ত ঘোষণা পত্রে উল্লেখ করা হয়েছে।সাইবার বুলিং এড়াতে গ্রিসের স্কুলগুলোর জন্য এই নতুন নিয়ম চালু করছে দেশটির নয়াডেমোক্রাতিয়া সরকার। নতুন এই নিয়মে শিক্ষার্থীরা ক্লাসে মোবাইল ব্যবহার করতে পারবেন না। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে এই সিদ্ধান্তে অভিভাবক গণ ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে শিক্ষামন্ত্রী কিরিয়াকোস পিয়েরকাকিসের মধ্যকার এক বৈঠকের পর

শিক্ষামন্ত্রী কিরিয়াকোস বলেন, গ্রীষ্মকালীন ছুটির পর অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে স্কুলে মোবাইল চালানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। শিক্ষার্থীরা স্কুলে মোবাইল আনলেও স্কুল চলাকালীন সময়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে পারবে না।

স্কুল চলাকালীন সময়ে কেউ মোবাইল ব্যবহার করতে দেখা গেলে প্রথমবার তাকে স্কুল থেকে একদিনের জন্য বহিষ্কার করা হবে। একই অন্যায় দ্বিতীয়বার করলে তার বিরুদ্ধে শ্রেণিশিক্ষক ব্যবস্থা নেবেন।

এছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের কোনো অডিও রেকর্ড বা ভিডিও ধারণের ব্যাপারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে পরিপূর্ণ সম্মতি ছাড়া কোনো শিক্ষার্থী এমনকি শিক্ষকের ছবিও তোলা যাবে না।

প্রধানমন্ত্রী মিতসোটাকিস বলেন, এই নিয়ম প্রথমদিন থেকেই শতভাগ কার্যকর হবে এমনটা আমরা আশা করি না। তবে আমরা চাই, শিক্ষার্থীরা ও অভিভাবকরা ব্যাপারগুলো সম্পর্কে সতর্ক হোক এবং পাঠের কাজে পূর্ণ মনোযোগী হোক। গ্রিক টাইমসে উল্লেখিত প্রতিবেদন থেকে জানা গেছে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগের দারুন বিঘ্নিত হতো সেই বিষয়টিও উক্ত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র- গ্রিক টাইমস নিউজ
bdnewseu/16September/ZI/greek


আরো বিভন্ন ধরণের নিউজ