• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা

ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ধারাভাষ্যকরের ধারায় সাকিব কে নিয়ে তামিমের যত কথা।ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে লড়াই করছে বাংলাদেশ। স্কোয়াডে না থাকলেও চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রতিনিধিত্ব করছেন তামিম ইকবাল খান। এই সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন দেশসেরা এই ওপেনার। এ সময় সাকিব আল হাসানের প্রশংসাও করেছেন তিনি।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শুরু হওয়া চেন্নাই টেস্টে আতহার আলী খান, হার্শা ভোগলেদের সঙ্গে কমেন্ট্রি বক্সে আছেন তামিমও।

এ সময় হর্ষ ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন, সে বোলিংয়ে অসাধারণ করছে, পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলে অসাধারণ বোলিং করে গেছে। তবে, সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগেল করছে!

ভোগলে আরও বলেন, তার চোখে গত কিছু দিনে সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হওয়া মিরাজকে ভবিষ্যতের সাকিব হিসেবে বিবেচনা করা হচ্ছে। কদিন আগে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এমনটাই জানিয়েছেন।

এ বিষয়ে তামিমের কাছে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। পেস বলে স্বচ্ছন্দ, স্পিনও বেশ ভালো খেলেন। ওদিকে ব্যাট হাতে সাকিব ইদানীং ‘স্ট্রাগল’ করছেন, তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি।

কমেন্ট্রি নিয়ে বিশেষ আগ্রহর কথা অনেক আগেই জানিয়েছিলেন তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনো টেস্ট ও ওয়ানডে ক্রিকেট নিয়ে নিজের সিদ্ধান্ত জানাননি সাবেক এই অধিনায়ক। এর মধ্যেই পুরোদমে ধারাভাষ্যে দেখা গেল তাকে।

bdnewseu/20September/ZI/cricket


আরো বিভন্ন ধরণের নিউজ