• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইস্তাম্বুলগামী বিমান উড্ডয়নের পরেই আচমকা পাইলটের মৃত্যু

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইস্তাম্বুলগামী বিমান উড্ডয়নের পরেই আচমকা পাইলটের মৃত্যু।মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী একটি বিমান উড্ডয়নের কিছু সময় পরেই আচমকা মৃত্যু হলো পাইলটের। যার ফলে জরুরি অবতরণ করে বিমানটি। বিবিসির সংবাদে জানা গেছে টার্কিশ এয়ার লাইন্সের এয়ারবাস এ৩৫০ বিমানটি মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রবন্দর শহর সিয়াটেল থেকে উড্ডয়ন করে এবং তুরস্কের ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরই পাইলট ইলচেহিন পেহলিভান অসুস্থ হয়ে পড়েন। তিনি অজ্ঞান হয়ে যান এবং বিমানে থাকা চিকিৎসক তার জরুরি চিকিৎসা করেন। কিন্তু, তারপরেও অবস্থার উন্নতি না হওয়ায় বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন সহকারী পাইলট। তখন নিউইয়র্কে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি অবতরণের আগেই পাইলট মারা যান। এতে বিমানে থাকা সকল যাত্রী নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন কতৃপক্ষ।

জানা গেছে, ৫৯ বছর বয়সি পাইলট ২০০৭ সাল থেকে টার্কিশ এয়ারলাইন্সে কর্মরত ছিলেন। তুরস্কে গত মার্চ মাসে বেসামরিক বিমান চলাচলের জেনারেল ডিরেক্টরেট অনুমোদিত অ্যাভিয়েশন মেডিকেল সেন্টারে একটি রুটিন মেডিকেল পরীক্ষা করেছেন। তাতে তিনি শারীরিকভাবে সক্ষম ছিলেন। রিপোর্টে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা ধরা পড়েনি।

২০২২ সালে আকাশে মৃত্যু হয়েছিল দুই বিমান পাইলটের। মার্কিন যুক্তরাষ্ট্রে, এনভয় এয়ারের একজন পাইলট ওহাইও গামী বিমানে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরে তিনি মারা যান। এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সিটি লিঙ্ক ইন্দোনেশিয়ার জন্য কর্মরত একজন পাইলটও একইভাবে মাঝ আকাশে মারা গিয়েছিলেন। তবে সকল ক্ষেত্রে পাইলটের মৃত্যু হলে ও কু পাইলটের মাধ্যমে বিমান অবতরণ করে এবং যাত্রী নিরাপদে ছিল।
bdnewseu/10October/ZI/life


আরো বিভন্ন ধরণের নিউজ