• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইংলিশদের হারিয়ে ওয়েম্বলিতে হঠাৎ ইতিহাস গড়লো গ্রিস

ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

ওয়েম্বলিতে হঠাৎ ইতিহাস গড়লো গ্রিস। ইংলিশদের চমকে দিয়েছে দলটা। প্রথমবারের মতো থ্রি লায়ন্স দের বিপক্ষে জয় পেয়েছে তারা। ম্যাচটি জিতেছে ২-১ গোলে। জোড়া গোল করে তাদের জয়ের নায়ক পাভ লিদিস।ইংল্যান্ড ১-২ গ্রিস

১৮ বছরের বেশি সময় পর দেখা হলো দল দুটির। উপলক্ষটা দারুণভাবে রাঙিয়ে রাখল গ্রিস। সব মিলিয়ে এদিন পাঁচবার ইংল্যান্ডের জালে বল পাঠায় তারা। তবে বাকি তিনটি গোল মেলেনি অফসাইডের কারণে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯তম মিনিটে গ্রিসকে এদিন এগিয়ে নেন পাভলিদিস। ৮৭তম মিনিটে জুড বেলিংহ্যা মের গোলে সমতা টেনে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সম্ভাবনা জাগায় ইংল্যান্ড, কিন্তু শেষ রক্ষা হয়নি।

পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটের খেলা চলছিল তখন। ইংল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে হঠাৎ দ্বিতীয়বার জাল খুঁজে নেন পাভলিদিস। ফলে শেষ মুহূর্তে এসে হেরে যায় ইংল্যান্ড।এ বিজয়ের জন্য গ্রিক বাসীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। রাজধানী সহ সারা দেশে তাদের সংস্কৃতি কে সামনে রেখে বিজয় উদযাপন করছেন।

bdnewseu/11October/ZI/football


আরো বিভন্ন ধরণের নিউজ