• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুদ্ধবিরতির জন্য জাতিসংঘকে আহ্বান জানাতে যাচ্ছে লেবানন

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

অবশেষে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘকে আহ্বান জানাতে যাচ্ছে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়।অবিলম্বে ও পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটাভুটির জন্য জাতিসংঘের নিরা পত্তা পরিষদকে আহ্বান জানাতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রণা লয়কে দায়িত্ব দিয়েছে দেশটির সরকার।শুক্রবার (১১ অক্টোবর) যুক্তরা জ্যের (ইউকে) সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, সরকার ‘ইউএন রেজ্যুলিউশন ১৭০১’ পূর্ণ বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটি ২০০৬ সালে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যকার যুদ্ধের অবসান ঘটিয়েছিল।

তার সরকার দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় সেনা বাহিনী মোতায়েন করতে প্রস্তুত বলেও জানান তিনি।এই বিষয়ে হেজবুল্লাহ’র অবস্থান কী, তা জানতে চাওয়া হলে মি. মিকাতি বলেব যে তারা সরকারের অংশ এবং তারাও ‘ইউএন রেজ্যুলিউশন ১৭০১’ বাস্তবায়নে সম্মত হয়েছে।

যদিও মিকাতি কূটনৈতিক সমাধানের কথা বলেছেন। তবে বাস্তবতা হলো এই যে ইসরায়েল কোনোপ্রকার ছাড় না দিয়ে লেবাননের ওপর আক্রমণ চালিয়েই যাচ্ছে। এই তালিকার সর্বশেষ সংযোজন হলো গতকাল রাতে লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে আক্রমণ।

bdnewseu/13October/ZI/war


আরো বিভন্ন ধরণের নিউজ