• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইসরায়েলে সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

ইরান- ইসরায়েলের চরম উত্তেজনার মাঝেই ইসরা য়েলে সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের।ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে ইসরা য়েলকে একটি অত্যা ধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার (১৩ অক্টোবর) এক বিশেষ প্রতি বেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবি সি। প্রতিবেদনে বলা হয়,অত্যা ধুনিক এই প্রতির ক্ষা ব্যবস্থা ‘ইসরায়েলের অবস্থানকে ইরানের ব্যালি স্টিক মিসাইলের বিরুদ্ধে’ শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইরানের ভবিষ্যত মিসাইল হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় কাজে দেবে এটি।

প্রতিরক্ষা ব্যবস্থাটি অত্যন্ত জটিল হওয়ায় এটি পরিচালনা করতে যুক্তরাষ্ট্রের ৮০ থেকে ১০০ সেনা ইসরায়েলে যাবে বলে অপর এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন(CNN)।

উল্লেখ্য যে, গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে ইরান। ইসরায়েলের তিনটি আলাদা ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও এসব ব্যবস্থা মিসাইলগুলো আটকাতে ব্যর্থ হয়। ফলে ইসরা য়েলে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি সাধিত হয়।অবশ্য ইসরায়েল ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি।

ইসরায়েলে সেনা এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে পেন্টাগণ জানায়, “ইরানের হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণে প্রেসি ডেন্টের নির্দেশে, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলে টার্মিনাল হাই-এলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি এবং এটির সঙ্গে সংশ্লিষ্ট সেনাদের পাঠানোর অনুমোদন দিয়েছেন।”

বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায়। এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে।ইরানের ১ অক্টোবরের হামলার পর দেশটিকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয় দখলদার ইসরায়েল। ধারণা করা হচ্ছে, ইরানে হামলা চালানোর পর দেশটি আবার পাল্টা যে হামলা চালাবে সেটি প্রতিহত করতেই মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ব্যবস্থা পাঠাতে যাচ্ছে।

bdnewseu/14October/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ