• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সখীপুরে নিখোঁজের ৫ ঘন্টা পর দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

সখীপুরে নিখোঁজের ৫ ঘন্টা পর দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৫ ঘন্টা পর দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত এগারোটার দিকে হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের রান্না ঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন। নিহত শিশু ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে রাইসা।
চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত রাজু খানের পরিবারের সাথে প্রতিবেশির বিরোধ চলছিলো। সোমবার বিকেল ৫টা থেকে রাইসাকে খুজে পাচ্ছিলোনা তার পরিবার। পরে অনেক খোঁজাখুজির পর তাদের এক প্রতিবেশির রান্না ঘরের মাচার উপর বস্তার ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল হক ভূইয়া পরিদর্শন করেছেন।
ওসি সাইদুল হক ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়ারম্যানের কাছে আমরা খবর পাই যে একটি শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। দ্রুত আমরা চলে আসি এবং এসে রান্না ঘরের মাচার উপরে বস্তায় মোড়ানো শিশুটির লাশ উদ্ধার করি। শিশুটির লাশ মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
বিডিনিউজ ইউরোপ /১৫ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ