• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৭ বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৭ বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে তুরস্ক।রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দের উন্নত চিকিৎ সার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য ৭ জন আহতদের সুস্থ করার জন্য তুরস্কে ভালো চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করেছেন বলে উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূত মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের স‌ঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত সাক্ষাৎকালে গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানের টেলিফোন আলাপে এরদোয়ান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তারই প‌রিপ্রেক্ষিতে তুরস্কের একটি সরকারি প্রতিনিধিদল গত ১৩ থেকে ১৫ অক্টোবর ২০২৪ বাংলাদেশ সফর করেছেন।

এ সময় নির্বাচন ব্যবস্থা, আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তুর্কি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টেলিফোনে আলাপ কালে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশ সরকারের নোবেলজয়ী ডঃ মুহাম্মদ ইউনূসের ভূয়সি প্রশংসা করেছেন যে আগামীর বাংলাদেশের সফলতায় অবারিত সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তুরস্কের রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

bdnewseu/3November/ZI/turkey


আরো বিভন্ন ধরণের নিউজ