• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইসরায়েলের গোপন নথি চুরি : নেতানিয়াহুর সহকারীসহ গ্রেপ্তার ৩

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ইসরায়েলের রাষ্ট্রীয় সংবেদনশীল গোপন নথি চুরি নেতা নিয়াহুর সহকারীসহ গ্রেপ্তার ৩।ইহুদী রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত গোপন ও স্পর্শকাতর নথি চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের প্রধান মন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সহকারী এলিয়ে জের ফেল্ডস্টেইনসহ আরও ৩ জনকে।রবিবার (৩ নভে ম্বর) তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরা পত্তা সংস্থা শিন বেট। তবে এলিয়েজের ফেল্ড স্টেইন ব্যতীত বাকি তিনজনের নাম প্রকাশ করেনি শিন বেট। তবে বলা হয়েছে যে আদালতের নির্দেশে চারজনকে হেফাজতে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার ইসরায়েলের দৈনিক হারারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত কিছু সংবেদনশীল নথি চুরি হয়েছে এবং চোররা বিদেশি পত্রিকার কাছে এসব তথ্য বিক্রি করেছে।

হারারেৎজে এই প্রতিবেদন প্রকাশের তিন দিনের মধ্যে গ্রেপ্তার করা হলো এই চার জনকে। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও রবিবারের বিবৃতিতে জানিয়েছে শিন বেট।

এদিকে ইসরায়েলের বিরোধীদলীয় দুই নেতা ইয়াইর লাপিদ এবং বেনি গান্টজ এ ঘটনায় নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেছেন। সোমবার জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় দুই নেতা বলেন, “এই সরকার এবং সরকারপ্রধান যে ব্যর্থ— তার একটি বড় প্রমাণ এই নথি চুরির ঘটনা। নেতানিয়াহু এমন সব লোকজনকে নিজেদের আশেপাশে রেখেছেন, যাদের কারণে যে কোনো সময়ে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।”

কোন বিদেশি পত্রিকার কাছে এসব গোপন নথি বিক্রি করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি দৈনিক হারারেৎজ বা শিন বেট। তবে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ‘বিল্ড’ নামের জার্মানিভিত্তিক সাময়িকী কিনেছে এসব নথি। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর থেকে অবশ্য এখনও এ ইস্যুতে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রসঙ্গত, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ডটি নেতানিয়াহুর। ১৬ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে কিছু দুর্নীতির মামলা রয়েছে। সেসব মামলার রায় হলে প্রধান মন্ত্রীর পদের পাশাপাশি তার রাজনৈতিক ক্যারি য়ারও ঝুঁকির মধ্যে পড়বে। কিন্তু গাজা ও লেবাননে যুদ্ধের কারণে সেসব মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

bdnewseu/5November/ZI/Israel


আরো বিভন্ন ধরণের নিউজ