• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চীনের নভোচারীরা মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

চীনের নভোচারীরা মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন।মহাকাশে ১৯২ দিনের অভিযান শেষ করে দেশে ফিরে এসেছেন তিন চীনা নভো চারী। সঙ্গে করে নিয়ে এসেছেন ৩৪ কেজি ৬০০ গ্রাম সমপরিমাণ স্পেস স্যাম্পল বা নমুনা। সোমবার (৪ নভে ম্বর) এক প্রতিবদেনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জিনহুয়া।এই তিন নভোচারীর নামে ইয়ে গুয়াংফু, লি কং এবং লি গুয়াংসু। রবিবার স্থানীয় সময় রাত ১ টা ২৪ মিনিটে চীনের ইনার মঙ্গোলিয়া প্রদেশের ডংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করে তাদের বহনকারী নভোযান শেনঝৌ-১৮।

এই মহাকাশযানে চেপেই গত ২৫ এপ্রিল আগে মহাকাশের উদ্দেশে যাত্রা করেছিলেন তারা। তারপর ১৯২ দিনের অভিযান শেষ করে পৃথিবীতে নিরাপদে ফিরে এসেছেন।

মহাকাশে জীবন ধারণ এবং সেখানকার বিভিন্ন বস্তু সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে অভিযানে গিয়েছিলেন এই তিন নভোচারী। তাদের আগে গত কয়েক বছরে ৬টি চীনা নভোচারী দল সফলভাবে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে এসেছে। সেই হিসেবে তাদের এ অভিযান ছিল বেইজিংয়ের সপ্তম মহাকাশ অভিযান।

উল্লেখ্য যে,শেনঝৌ ১৯ নামের একটি নভোযানকে নিজেদের মহাকাশ স্টেশন হিসেবে ব্যবহার করছে চীন। এই তিন নভোচারীর দায়িত্ব ছিল সেই মহাকাশ স্টেশনের জ্বালানি ও অন্যান্য রসদ সরবরাহ করা এবং তাদের গবেষণায় সহায়তা করা। গত ২৫ এপ্রিল যাত্রা শুরুর আগের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তারা; তবে তার আগে বেশ কয়েক মাস কোয়ারেন্টাইন অবস্থায় নিবিড় প্রশিক্ষণ নিতে হয়েছে তাদেরকে।

তিনজনের এই দলটির দলনেতা ছিলেন ইয়ে গুয়াংফু। অন্য দু’জনের জন্য এটি প্রথম মহাকাশ সফল হলেও গুয়ংফু’র এর আগে এক বছর অস্থায়ী মহাকাশ স্টেশনে কাটানোর অভিজ্ঞতা ছিল।

bdnewseu/5November/ZI/China


আরো বিভন্ন ধরণের নিউজ