• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনা সিটি কর্পোরেশনের পার্লামেন্টের প্রথম অধিবেশনে যোগ দিলেন নব নির্বাচিত কমিশনার মাহমুদুর

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক অস্ট্রীয়া
আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

ভিয়েনা সিটি কর্পোরেশনের ২৩ নং ডিসট্রিক্ট পার্লামেন্টের প্রথম অধিবেশনে যোগ দিলেন নব নির্বাচিত কমিশনার মাহমুদুর

আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস । আর এই দিবসেই ভিয়েনা সিটি কর্পোরেশনের ২৩ নং ডিসট্রিক্ট পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হল । বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন শপথ নেয়ার সময়ই অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) এর পক্ষ থেকে পার্টীর স্পিকার মনোনীত হয়েছিলেন ।

অধিবেশনে যোগ দিয়েই মাহমুদুর রহমান নয়ন বাংলাদেশের বিজয় দিবসের লাল গোলাপ শুভেচ্ছা জানান উপস্থিত সদস্যদের । মুহুর মুহুর করতালির মাধ্যমে নয়নকে সবাই স্বাগতম জানান । উপস্থিত সদস্যদের উদ্দেশে মাহমুদুর রহমান নয়ন বলেন, ৩ মিলিয়ন শহীদ এবং ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি । এর এই দেশটির নামই বাংলাদেশ । এই মহান সংসদে দাড়িয়ে আপনাদের বলতে চাই, একজন বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে আমি গর্বিত ।
তিনি আরও বলেন, যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন তাদের সকলকে বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । তিনি সংসদের সবাইকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন ।
বিডিনিউজ ইউরোপ /১৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ