• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত :অভিযোগ রিজভীর।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ভারতীয়রা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী আরও বলেন, বিজেপি ভারতকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টারপ্ল্যান করেছে ভারত। নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে না দাঁড়াতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠ পোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ভারতীয়রা। কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। কারণ, ছাত্র-জনতার অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না তারা।

বিএনপির এ নেতা আরও মনে করেন, বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার। দেশটিতে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তার জন্য শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা চাওয়া উচিত অন্তর্বর্তী সরকারের।

bdnewseu/3December/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ