• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিজয় দিবস পালন

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

ধনবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিজয় দিবস পালন

টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস গতকাল বুধবার পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের উদ্যোগে পালিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে-সাথে ৩১ বার তোপধ্বনি, শহিদ মিনারে পূস্পস্তবক অর্পন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তবক অপর্ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন, সহকারী কমিশনার (ভূমি) সাইদা খামন, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন- নাহার, ওসি মো. চান মিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল ইসলাম খান, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, ইউসুফ মিয়া, প্রেসক্লাব সভাপতি স.ম. জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, সাংবাদিক হাফিজুর রহমান, মো. ইউনুস প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃকিত সংগঠন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ /১৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ