• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুবদল ইতালির সভাপতি আরিফিন, সম্পাদক খোকন নির্বাচিত

Minhaz Hossain, Itay
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল ইতালির সভাপতি আরিফিন, সম্পাদক খোকন নির্বাচিত। বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জয়যুক্ত করতে প্রবাস থেকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে ইতালি রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী বিএনপি নেতৃবৃন্দরা সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন কল্পে আলোচনা সভার আয়োজন করা‌ হয়।

রোববার সন্ধ্যায় তরপিনাত্তারা স্হানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভায় উপস্থিত সকল বিএনপি সমর্থক নেতৃবৃন্দদের সর্বসম্মতি ক্রমে ইতালিস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল এর আংশিক কমিটি গঠিত হয়।

নবগঠিত আংশিক কমিটির নাম ঘোষণা করেন ইতালি যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদুল হক মুকুল।

নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে আরিফ আহমেদ আরিফিন, সহ সভাপতি আতিকুর রহমান আতিক, জুনেদ আহমেদ, সুমন আহমেদ, কয়েছ আহমেদ, সোমেল চৌধুরী, সাধারণ সম্পাদক খোকন আহমেদ, সহ সাধারণ সম্পাদক শামীম খান, মারুফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এর নাম ঘোষণা করা হয়। এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষভাবে আহবান করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সভায় সিলেট বিভাগ বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির উপদেষ্টা ফজলুর রহমান, রানা খান, সভাপতি শাকিল আহমেদ গেন্দু, সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, মুসলিম মিয়া, নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
Economist/11December/ZI/Italy


আরো বিভন্ন ধরণের নিউজ