• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার বিমানবন্দর উন্নয়নে ৪৯ কোটি টাকায় পরামর্শক নিয়োগ

কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

৪৯ কোটি টাকায় কক্সবাজার বিমানবন্দর উন্নয়নে পরামর্শক নিয়োগ।কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান (ডিজাইন ফেইজ) নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৪০৪ টাকা।এছাড়া সভায় কৃষি মন্ত্রণালয়ের এক প্রস্তাবে ১৫২ কোটি ৪৬ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, ‘কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান (ডিজাইন ফেইজ) নিয়োগের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠানের কাছে রিকোয়েস্ট ফর প্রপোজাল ইস্যু করা হলে ৫টি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। তার মধ্যে ৪টি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়।

প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান জাপানের নিপ্পন কোই লি., ইয়োসিন ইঞ্চিনিয়ারিং করপোরেশন এবং ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেডকে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৪৮ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৪০৪ টাকা।

এদিকে সভায় রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রতি টন টিএসপি সারের দাম পড়বে ৪২৩.৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় হবে ১৫২ কোটি ৪৬ লাখ টাকা।

Economist/19December/ZI/Coxsbazar


আরো বিভন্ন ধরণের নিউজ