• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গভীর রাতে সচিবালয়ে আগুন, নথিপত্র নিয়ে শঙ্কা প্রকাশ

National Desk at The Economist Online News
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

গভীর রাতে সচিবালয়ে আগুন, নথিপত্র নিয়ে শঙ্কা প্রকাশ।গভীর রাতে বাংলাদেশের রাজধানীর সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বেশ কিছু অংশ পুড়ে গেছে, তবে এখনো অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়নি। এই অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ। তিনি লিখেছেন, এই গভীররাতে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। সকল গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা পাক, ক্ষয়ক্ষতি কম হোক ওপর ওয়ালার কাছে এটাই প্রার্থনা।

এদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

এদিকে জনগণের নিরাপত্তার দিক বিবেচনায় না রেখে সকল ক্ষেত্রে রাজনীতি দিক নিয়ে জনগণের ক্ষয়ক্ষতির চেষ্টা করা এটি কোন সভ্য সমাজের রিপোটেশনে আসে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গবেষক।

Economist/25December/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ